Monday, September 14

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

0

ঢাকার আকাশ আজ মঙ্গলবার সকাল থেকেই গোমড়া। লঘুচাপের প্রভাবে আজ ভোর থেকে সারা দেশে বৃষ্টি হচ্ছে। গতকাল সোমবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে, ৮৮ মিলিমিটার।

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ জন্য চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার বন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানায়, মঙ্গলবার চট্টগ্রাম, বরিশাল, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.