নবম থেকে ১৩তম গ্রেড (পূর্বের প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি) পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিল করার সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কোটা পর্যালোচনা কমিটি। এ সংক্রান্ত প্রতিবেদন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমাও দেয়া হয়েছে।
কোটা সংস্কার, বাতিল ও পর্যালোচনার জন্য গঠিত কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের একথা জানিয়েছেন।
তিনি আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানানোর জন্য আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা জানান। তিনি বলেন, কোটা নিয়ে রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে আজ সাবমিট করে দিয়েছি। আমাদের ফাইন্ডিংস হল…নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত যে প্রাথমিক নিয়োগ হয়, সে নিয়োগে কোনো কোটা থাকবে না, কোনো কোটাই থাকবে না।
অর্থাৎ, কমিটির এই সুপারিশ সরকারের অনুমোদন পেলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের ক্ষেত্রে আগের মত আর ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটায় সংরক্ষণের প্রয়োজন হবে না।