কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বর্তমান সরকারের বিভিন্ন সেক্টরে সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে উদ্বুদ্ধকরণ এবং সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করণের লক্ষে বান্দরবান লামা উপজেলায় তথ্য অফিসের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(১৯ সেপ্টেম্বর) তথ্য অফিস মিলনায়তনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে এ প্রেস ব্রিফিং করেন সহকারী তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরী।
এ সময় প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন,মো. তাজুল ইসলাম,মো. নুরুল করিম আরমান, মো. ফরিদ উদ্দিন, খগেশ প্রতি চন্দ্র খোকন, তৈয়ব আলী, মো. রফিকুল ইসলাম, মংছিং প্রু মারমা, উজ্জ্বল বড়ুয়া, আনোয়ার হোসেন, মো. জাহিদ হাসান সহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং এ বক্তারা বলেন, সরকার আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মানে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০২৪ সালের মধ্যে উন্নত দেশে রুপান্তর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যকে সামনে রেখে সরকারের বিভিন্ন সেক্টরে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে।
এসময় অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন সাফল্য ও অর্জন সকলের সামনে তুলে ধরেন জেলা তথ্য অফিসার।