Wednesday, August 19

‘সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর‘

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফ্রি এবং ফেয়ার (অবাধ ও নিরপেক্ষ) নির্বাচন করতে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সমাজবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, আসুন আমরা ভেজালের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।

আসন্ন রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অবাধ, সুষ্ঠু, এক্সেপ্টেবল এবং ক্রেডিবল হবে। ফ্রি এবং ফেয়ার নির্বাচন করতে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। নির্বাচন নিয়ে অন্ধকারে ঢিল ছোঁড়া এটা তাদের পুরানো অভ্যাস। নির্বাচনের আগেই তারা হেরে যায়। নির্বাচনের আগেই বলছে নির্বাচন সুষ্ঠু হবে না। এই ধরনের সংশয় থাকা উচিত নয়। আমরাও প্রমাণ করবো নির্বাচন ফ্রি, ফেয়ার হবে। সেই লক্ষ্যে ইলেকশন কমিশনকে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।’

তিনি বলেন, আইএমএফ এর প্রতিবেদন অনুযায়ী প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ এশিয়াতে শীর্ষে। বাংলাদেশের অর্থনীতি ১৮০ কোটি ডলার। যেটি স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে ৩০০ কোটিতে রূপান্তরিত হবে। এটি সম্ভব হয়েছে দেশরত্ন শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.