সরিষাবাড়ীতে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এগিয়ে আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান

0

জামালপুর প্রতিনিধি:- জামালপুর জেলার ৫ টি আসনের মধ্যে জামালপুর -৪ (সরিষাবাড়ী ) আসনটি অধিক গুরুত্বপূর্ণ । ইতোপূর্বে যখন যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখন এই আসনটিতে ঐ দলই জয়লাভ করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে অংশ নিতে স্থানীয় নেতাকর্মীদের সমর্থন আদায়ে মাঠে নেমেছে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা। গত দশম সংসদ নির্বাচনটি জোটবদ্ধ হওয়ায় মহাজোটের সিদ্ধান্ত হওয়ায় আসনটি হারায় আওয়ামীলীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে মাঠে নেমেছেন আওয়ামীলীগের হাফ ডজনের বেশী প্রার্থী ।

আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সাবেক সংসদ আলহাজ্ব ডা. মুরাদ হাসান এলাকায় মাঠ চষে বেড়াচ্ছেন ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক মনোনীত প্রার্থী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান বিপুল ভোটে জয়লাভ করেছিলেন।সংসদ সদস্য হওয়ার পর তিনি সরিষাবাড়িকে একটি ডিজিটাল উপজেলা হিসেবে বাংলাদেশের মানচিত্রে প্রোজ্জ্বলিত করেছিলেন। পাশাপাশি দলীয় কর্মকাণ্ড নিষ্ঠার সাথে পালন করে সরিষাবাড়ি উপজেলা আওয়ামীলীগকে সর্বকালের সবচেয়ে শক্তিশালী ও সুসংগঠিত করেছিলেন এবং বিএনপিকে কোণঠাসা করে রেখেছিলেন।যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিতে বিশ্বাসী এবং আওয়ামীলীগের জন্য ত্যাগী ও পরিশ্রমী তাদের জন্য নিজেকে সবটুকু উজাড় করে দিয়ে দেন এই জননেতা । তিনি ২০০০ সাল থেকে গ্রামের অসহায় মানুষদের পাশাপাশি বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে গিয়ে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছেন। আলহাজ্ব ডাঃমুরাদ হাসানকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত এম.পি হিসেবে আবার দেখতে চায় তার বিপুল সংখ্যক ভক্ত ও নেতাকর্মীরা।

মনোনয়ন পেতে আশাবাদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, তিনি সবসময় এলাকায় অবস্থান করে সাংগঠনিক কাজ ও ভোটাদের আস্থা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন । এদিকে তেজগাঁও কলেজের অধ্যক্ষ ও তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর আব্দুর রশীদ এলাকায় গিয়ে পথসভা ও গণসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পানি ও সম্পদ বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলালও দলের মনোনয়ন প্রত্যাশী ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.