Wednesday, August 19

সহকারী কমিশনার সাইয়েমাকে এসি ল্যান্ডের দায়িত্ব থেকে অব্যাহতি

0

যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার সাইয়েমা হাসানকে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার মু. আনোয়ার হোসেন হাওলাদার।

আজ শনিবার বিভাগীয় কমিশনার  বলেন, ওই এসি ল্যান্ডকে অব্যাহতি দিয়ে কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সেখানে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানকার প্রকৃত ঘটনা তদন্ত করে দেখে মাত্রা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এসিল্যান্ড সাইয়েমা হাসানকে প্রত্যাহারের পর তাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

ইউসুফ হারুন আরও বলেন, অফিস খোলার পর এ ঘটনার তদন্ত করা হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া করোনা প্রাদুর্ভাবের সময় মাঠ পর্যায়ে সব কর্মকর্তাকে সরকারি আচরণবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান জনপ্রশাসন সচিব।

ওই অভিযানে মাস্ক না পরায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস করান সাইয়েমা হাসান। সাজা দেয়ার ঘটনাটি নিজের মোবাইল ফোনে ছবিও তুলে রাখেন তিনি।

প্রসঙ্গত মনিরামপুর উপজেলার চিনেটোলা বাজারে বয়স্ক দুই ব্যক্তিকে কান ধরে ওঠবস করানো এবং তাঁদের ছবি তোলার ঘটনা গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সাইয়েমা হাসানের নাম চলে আসে। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.