Thursday, November 19

সহায়ক সরকার বলে দুনিয়ার কোথায়ও কোন সংবিধানে নেই : বাণিজ্যমন্ত্রী

0

বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সহায়ক সরকার বলে দুনিয়ার কোথায়ও কোন সংবিধানে নেই। ২০১৪ সনের ৫ জানুয়ারি তারা নির্বাচন না এসে ভুল করেছে। তার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে অংশ নিবে। তার কোন বিকল্প নেই।

আজ শনিবার দুপুরে ভোলা জেলার চরফ্যাশন উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধনের পর সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি যতো প্রস্তাবই দিক না কেন, তাদের কোন প্রস্তাব বাস্তব সম্মত নয়। তারা নির্বাচনকে হয় বানচাল করতে চায়, তা না হলে বির্তকিত করার চেষ্টা করেছে। কিন্তু সেটা তারা করতে পারবে না।

সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, সংসদ বহাল থাকবে, যার সরকার প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্বাচন করবে নির্বাচন কমিশন।

চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে উপজেলা চোরম্যান জয়নাল আবেদিন আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লা আল ইসলাম জ্যাকব, হাবিবে মিল্লাত মুন্না এমপি, এলজিআরডি মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী প্রমুখ। এছাড়াও মন্ত্রীরা ভোলার লালমোহন ও ভোলা সদর উপজেলার বাংলাবাজারে পৃথক ২টি জনসভায় বক্তব্য রাখেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.