Saturday, August 22

সাঁথিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ২

0

পাবনার সাঁথিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জোড়গাছা গ্রামের শাহীন ওরফে হলকা শাহীন (৪৫) ও দারামুদা গ্রামের মাছির ওরফে কালু (৩৫)।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, মধ্যরাতে চারজন চরমপন্থি সদস্য উপজেলার ছোন্দহ ক্যানেলপাড়া গ্রামের সিদ্দিকের বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় পরিবারের সদস্য চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতদল ক্যানেলের পানিতে ঝাঁপ দেয়। পরে সেখান থেকে দুইজনকে ধরে গণপিটুনি দেয় জনতা। বাকি দুজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় রাত তিনটার দিকে তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, নিহতরা চরমপন্থি সর্বহারা দলের সদস্য। তাদের বিরুদ্ধে সাঁথিয়াসহ বিভিন্ন থানায় ডাকাতি ও বিস্ফোরক আইনে বেশ কিছু মামলা রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.