Friday, September 18

সাংবাদিকতার ব্যাপারে আমার আগ্রহ সব সময়-মৌসুমী

0

‘ইয়েসনিউজবিডিডটকম’ নামে একটি অনলাইন পোর্টালের ঘোষনা দিয়ে জন্মদিনের অনুষ্ঠানে চমকে দিয়েছেন সকলকে। যার সম্পাদক থাকবেন তিনি নিজেই। ‘ইয়েসনিউজবিডিডটকম’ নামের পোর্টালটি সাজানো হবে শুধু শোবিজের সংবাদ দিয়ে। মৌসুমী বলেন, ‘এত দিন আমি একপাশে আর সাংবাদিক ভাইয়েরা আরেক পাশে বসতেন। এখন থেকে একসঙ্গে বসব। সাংবাদিকতার ব্যাপারে আমার আগ্রহ সব সময়। যেদিন থেকে চলচ্চিত্রে কাজ শুরু করেছি সেদিন থেকে সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছি। নিয়মিত যোগাযোগও করি সবার সঙ্গে। এই পেশাকে আমি অনেক শ্রদ্ধা করি।’

মৌসুমী সাংবাদিক হওয়ায় দারুণ খুশি ওমর সানী। বলেন, ‘আমি খুব আনন্দিত। অভিনন্দন জানাচ্ছি মৌসুমীকে। আমি ওকে সহযোগিতা করব। আশা করব, আপনারাও ওর পাশে থাকবেন।’ শুধু পোর্টাল নয়, এই অনুষ্ঠানে মৌসুমী একটি ইউটিউব চ্যানেলের ঘোষণাও দেন। ‘ইয়েস ম্যাক্স’ নামের চ্যানেলটি যাত্রা শুরু করবে খুব শিগগির।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.