Saturday, September 12

চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভায় বক্তারা বলেন,
সাংবাদিকরা সর্বসময় জাতির কল্যানে নিবেদিত

0

চট্টগ্রাম রিপোটার্স ইউনিটির সভায় বক্তাগণ বলেছেন, সাংবাদিকরা সবসময় জাতির কল্যানে কাজ করে থাকে।গণ মাধ্যমের সীমানা দেশ জাতি বা কোন গোষ্টির মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীর কোথায় কি ঘটছে তা সাংবাদিকরা তুলে ধরছে লেখনীর মাধ্যমে। সংবাদ কর্মীদেরও সংবাদ হতে হয় এই কথা ভুললে চলবেনা। জাতির জনক বঙ্গবনধু শেখ মজিবুর রহমান এই মাসে স্বপরিবারে একদল বর্বর ঘাতকের হাতে নিহত হয়েছেন। দীর্ঘদিন পরে হলেও বর্তমান সরকার ১৫ আগষ্টকে জাতীয় শোক দিবস ঘোষনা করেছে।চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি জাতির জনককে শ্রদ্ধা ভরে স্মরণ করছে।এই শোকের মাসে তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে সৃষ্টিকর্তার কাছে শান্তিময় জীবন প্রার্থনা করে।
চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির মাসিক সমন্বয় সভা আজ শনিবার দুপুর ১২ টায় নগরীর চেরাগী পাহাড়স্হ সংগঠনের কার্যালয়ে সভাপতি কিরন শর্ম্মার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির, অর্থ সম্পাদক নুরুল কবির, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আজিজ, সাংস্কৃতিক সম্পাদক অরুন নাথ, মুহাম্মদ আলমগীর, স ম জিয়াউর রহমান, মোঃ মেজবাহ উদ্দিন, শেখ সেলিম, বরুণ কুমার আচার্য বলাই, এম মুসলেহ উদ্দিন বাহার, মোঃ কুতুব উদ্দিন রাজু, এস ডি জীবন, মোহাম্মদ ফিরোজ চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ, মোঃ নূর হোসেন, কামনাশীষ দত্ত পিন্টু, মেহেদী হাসান আরিফ, মোঃ আব্দুল করিম সেলিম, রাজিব চক্রবর্তী,সমীর কান্তি দাস।

সমন্বয় সভায়, আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান, ফ্রি চিকিৎসা ক্যাম্প ও আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.