জেলা প্রতিনিধি, নাটোরঃ অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইংরেজি ঢাকা ট্রিবিউন পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে প্রতিহিংসাবশত আইনবহির্ভূত গ্রেফতার, অমানবিক নির্যাতন এবং দন্ডাদেশ দেয়ার ঘটনায় ডিসি সুলতানা ও আরডিসি নাজিম উদ্দিনকে গ্রেফতারের দাবীতে নাটোরের লালপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থা, লালপুর উপজেলা কমিটির আয়োজনে সোমবার (১৬ মার্চ) দুপুরে লালপুর উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচীর আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক কামাল মৃধা, উপজেলা কমিটির সভাপতি সালাহ উদ্দিন, লালপুর প্রেসক্লাব সভাপতি আব্দুল করিম, সাপ্তাহিক পদ্মা প্রবাহ পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। এসময় বক্তারা আরিফুল ইসলামকে সম্পূর্ণ আইনবহির্ভুতভাবে গ্রেফতার, নির্যাতন ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ডিসি সুলতানা ও আরডিসি নাজিম উদ্দীনকে অবিলম্বে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও চাকুরী থেকে বহিস্কারের দাবী জানান তারা।