Saturday, November 7

সাংবাদিক নৃপেন বিশ্বাসের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

0

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঘাটাইল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বরেন্য সাংবাদিক লেখক ও প্রামাণ্য চিত্র নির্মাতা নৃপেন বিশ্বাসের ১৪ তম মৃত্যুাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ঘাটাইল প্রেসক্লাবের কার্যালয়ে সংগঠনে প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার রাহমানের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহব্বায়ক জননেতা শহিদুল ইসলাম লেবু,শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা অধ্যাপক মুহম্মদ মতিয়ুর রহমান খান,উপাজেলা আওয়ামীলীগের যুগ্ম আহব্বায়ক ইঞ্জি. মাসুদুর রহমান আজাদ, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি আতা খন্দকার, সাংবাদিক আতিকুর রহমান, জিবিজি কলেজ ছাত্র সংসদের ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ঘাটাইল প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি উত্তম কু

মার আর্য্য, এসকে সরকার সুকুমার, সাধারন সাধারণ সম্পাদক ররিউল আলম বাদল, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক এবিএম আতিকুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।

আলোচনা সভায় তার জীবন কর্মও সাংবাদিকতা সম্পর্কে স্মৃতিচারণ করা হয় এবং বিদেহী আতœার শান্তি কামনা করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.