Friday, August 14

সাংবাদিক পান্নুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

0

জেলা প্রতিনিধি, নাটোরঃ একাত্তর টিভির খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর উপর ওয়াসার ঠিকাদারদের হামলা ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ই জানুয়ারী) দুপুরে নাটোর নাটোর ইউনাইটেড প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি একুশে টেলিভিশন ও দৈনিক সমকাল প্রতিনিধি নবীউর রহমান পিপলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির প্রতিনিধি বুলবুল আহমেদ, এনটিভির স্টাফ করেসপনডেন্ট হালিম খান, বৈশাখি টিভির নাটোর প্রতিনিধি ইসাহাক আলী, সময় টিভির নাটোর প্রতিনিধি আল মামুন, নাটোর ভিত্তিক একমাত্র অনলাইন নিউজ পোর্টাল জাগোনাটোর২৪ডটকম সম্পাদক নাইমুর রহমান, বাংলা টিভি প্রতিনিধি মেহেদী হাসান বাবুসহ প্রেসক্লাবের সাংবাদিকরা। এসময় বক্তারা বলেন, সাংবাদিক রকিব উদ্দিন পান্নুকে হাতকড়া পরানোর মাধ্যমে সারাদেশের সাংবাদিকদের অপমান করা হয়েছে। প্রতিনিয়ত গণমাধ্যম কর্মীরা সাধারণ মানুষের কথা বলতে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছে। অবিলম্বে ঠিকাদারী প্রতিষ্ঠান এবং অতি উৎসাহী পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানানো হয় মানববন্ধন থেকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.