Thursday, November 5

সাংবাদিক পুলক সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

0

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের(সিইউজে) দৈনিক নয়াবাংলা ইউনিটের সাবেক চিফ পুলক সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আলী ।

এক বিবৃতিতে সিইউজে নেতৃবৃন্দ শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেছেন, সিইউজের কার্যক্রমে পুলক সরকারের ভূমিকা স্মরণীয়। সংবাদপত্রের বিভিন্ন শাখা ও সর্বশেষ একটি বেসরকারি টিভি চ্যানেলে কাজ করেন পুলক সরকার। পেশাগত কাজের পাশাপাশি সাংবাদিকের অধিকার আদায়ের সংগ্রামে সব সময় সোচ্চার ছিলেন তিনি । তিনি আজ বিকেল ৪টা ১০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.