Sunday, September 13

সাংবাদিক সুবর্ণা নদী’র হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীর হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২ টায় কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম এর আয়োজনে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি সুলতান আহমেদ, এসটিভি বাংলার প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক আমার বার্তা প্রতিনিধি ফজলে রাব্বী এন্টনী, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব আমানুর রহমান খোকন, চ্যানেল এস প্রতিনিধি মাজাহারুল ইসলাম মিলন, বাংলাদেশ নিউজ প্রতিনিধি মিজানুর রহমান লিটন, দৈনিক বাংলার মানুষ পত্রিকার বার্তা সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা সুবর্না নদী’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.