Sunday, November 8

সাংসদ গোলাম মোস্তফার শারীরিক অবস্থার উন্নতি

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সড়ক দূঘটনায় আহত ২৯-গাইবান্ধা -১(সুন্দরগঞ্জ )আসনের এমপি গোলাম মোস্তফা আহমেদের শারিরিক অবস্থার উন্নতি হয়েছে।বর্তমানে তিনি ঢাকা সিএমএইচ এর আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শনিবার রাত ১০টায় তাকে সিএমএইচয়ে ভতির্ করা হয়।

এমপির ব্যক্তিগত সহকারি ও তার ছেলে মাসুম মিয়া জানান, গত দুই দিনের চেয়ে তাঁর শারিরিক অবস্থা একটু ভাল। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একদল বিশেষজ্ঞ চিকিৎসক এমপির চিকিৎসা সেবা প্রদান করছেন।

চিকিৎসকগণ জানান ,মঙ্গলবার সকালে এমপি গোলাম মোস্তফা আহমেদ হাত-পা নড়াচড়া করেছেন। পিএস ও তার ছেলে বলেন, আগামী ৩ হতে ৪ দিনের মধ্যে তাঁর শারিরিক অবস্থা সর্ম্পকে বিস্তারিত জানা যাবে। শুধুমাত্র চিকিৎসক ছাড়া আইসিইউতে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ইতিমধ্যে এমপির চিকিৎসার খোঁজ-খবর নিতে সিএসএইচয়ে স্পিকার ড. শিরিন শারমিন,ডিপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি, চিপ হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপিসহ একাধিক এমপি এসেছিলেন।

এছাড়া বিরোধীদল জাতীয় পাটির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপির খোঁজ- খবর নিতে সিএমএইচয়ে যান ।

শনিবার দুপুরে জাতীয় সংসদে যোগ দেয়ার জন্য বাড়ী হতে ঢাকা যাওয়ার পথে টাঙ্গাইলের মির্জাপুরের লাঠিয়ার পাড়া নামক স্থানে সড়ক দূঘটনায় এমপিসহ ৪ জন গুরত্বর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করায়। এমপি গোলাম মোস্তফার অবস্থা আশক্সকাজনক হওয়ায় রাতে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। আহত এমপির ভাতিজা রিপন মিয়া, সফর সঙ্গী সাজা মিয়া এবং গাড়ী চালক মনজু মিয়া সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। এদিকে এমপির আশু সুস্থ্যতা কামনায় বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া মাহফিল করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.