Thursday, August 20

সাইরেনের শব্দে কেঁপে উঠছে চরভূম, স্কুল-কলেজ ছুটি

0

সাইরেনের শব্দে কেঁপে উঠছে পটুয়াখালীর বাউফলের চরভূম। চর ও তেঁতুলিয়া নদীপাড় এলাকার স্কুল-কলেজ ছুটি দেওয়া হয়েছে আগেভাগে। ১০ নম্বর মহাবিপদ সংকেতর কথা জানানো হয়েছে স্থানীয়দের।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্নিঝড় ‘বুলবুলের’ প্রভাবে শুক্রবার সকাল থেকেই চরাঞ্চলসহ উপজেলার সর্বত্র গুড়িগুড়ি বৃষ্টিপাত হচ্ছে। মেঘে ঢাকা রয়েছে আকাশ।

শনিবার সকাল থেকে বৃষ্টিপাতও বাড়ছে। আবাহাওয়া অধিদপ্তরের সতর্কতা সংকেতের কারণে চর ও নিম্নাঞ্চলের লোকজনের জরুরী অবস্থান নেওয়ার সুবিধার্থে ইতিমধ্যে উপজেলার মোট ১৪০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সাইরেন বাজিয়ে ও মাইকিং করে সতর্ক করা হচ্ছে সর্বসাধারনকে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির লোকজন দফায় দফায় মিটিং করে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি সারছেন।

উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস জানান, পরিস্থিতির সার্বক্ষনিক খোঁজখবর রাখা হচ্ছে। পিআইও অফিসের কন্টোল রুমের সঙ্গে (০১৭৪৬৬১২৬২৫, ০১৭১০০০৬২১৬, ০১৭৪৯৪৯৬৯৫৫) যোগাযোগ রেখে সার্বক্ষনিক পরিস্থিতি জানাতে বলা হচ্ছে সংশ্লিস্টদের। স্কুল কাম সাইক্লোন সেল্টারগুলো আপদকালীন সময়ে সর্বসাধারনের সহজ আশ্রয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সজাগ দৃষ্টি রাখা হচ্ছে টেলিভিশন ও সংবাদ মাধ্যমের আবহাওয়া বুলেটিনের ওপর।

এ দিকে স্বভাবিকের চেয়ে তেঁতুলিয়া নদীর জোয়ারের পানির চাপ বেড়েছে জানালেন স্থানীয় জেলেরা। স্থানীয়রা জানান, টেলিভিশন, মোবাইলফোনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘূর্ণিঝড় বুলবুলের খবরে চরাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সাধারন মানুষ আবহাওয়ার খবরের আপডেট জানতে ভিড় করছে চায়ের দোকানসহ হোটেল রেষ্টুরেন্টে টেলিভিশন দেখতে।

সাইরেনের শব্দে কেপে উঠছে চরভূমসহ তেঁতুলিয়া নদী পাড়ের গ্রামগুলো। আগেভাগে চর ও নদী পাড়ের ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ধানদী ফাজিল মাদ্রাসা, নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়, বাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন ধানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দ্রদ্বীপের চরওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরওয়াডেল মাধ্যমিক বিদ্যালয়, চরকালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চরএলাকা ও তেঁতুলিয়া নদীপাড়ের স্বুল-কলেজের শিক্ষার্থীদের ছুটি দিয়ে সাবধানতা অবলম্ব করতে বলা হচ্ছে বলে জানিয়েছেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.