সাউদার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের এনরোলমেন্টের সময়সীমা বৃদ্ধি(সংশোধিত)

0

নিজস্ব প্রতিবেদক: অনিবার্য কারণবশত যে সকল শিক্ষার্থী সাউদার্ন ইউনিভার্সিটির ফল সেমিস্টার—২০২৪ এর এনরোলমেন্ট করার সুযোগ পাননি তাদেরকে আগামী ২০ আগস্ট, ২০২৪ ইং তারিখের মধ্যে এনরোলমেন্ট সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১৮ আগস্ট থেকে শ্রেণি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পূর্বেই স্ব স্ব বিভাগের প্রশাসনিক দফতরে গিয়ে এনরোলমেন্টের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে রেজিস্ট্রার অফিস। এছাড়াও নতুন শিক্ষার্থীদের অফিস চলাকালীন সময়ে(সকাল ০৯টা থেকে বিকেল ৫টা) অথবা অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির তথ্য অফিস(এডমিশন অফিস) অথবা সরাসরি ০১৯১১৮৮২৭৬৪, ০১৭১১৩৯৫৯৭৭, ০২৪১৩৮০১০১—১৫ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.