
এসএমসিএইচকর্মচারীপরিসদেও র্যালী ও ইনসেটে স্বেচ্ছায় রক্তদান কর্মচসুচী।
শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে মহান মে দিবস উপলক্ষ্যে সাউদার্ন মেডিকেল কলেজ কর্মচারীক ল্যানপরিষদের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১লা মে মেডিকেল কলেজ ক্যাম্পাসে কর্মচারী কল্যান পরিষদের সভাপতি মোহাম্মদ হাবিবের সভাপতিত্বে র্যালী, স্বেচ্ছায় রক্তদান এবং আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় অতিথীরা বলেন, শ্রমজীবী ও মেহনতি মানুষরাই হচ্ছে দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি । তাঁদের অক্লান্ত পরিশ্রমের মধ্যেই নিহিত রয়েছে দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ সেই শ্রমিকদেরকে বাদ দিয়ে দেশের উন্ন্য়ন কল্পনা করা যায় না।
বিজন বডুয়ার সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রাজু দে, সহ-সভাপতি আলী আকবর, সাংগঠনিক সম্পাদক মোঃ ফোরকান, অর্থ-সম্পাদক মোঃ ইকবাল, যুগ্ন-সম্পাদক শিমুল দত্ত, মোঃ হামীদ, হোসনে আরা , নাছির , হাশেমসহ সংগঠনের নেতৃবৃন্দ। পরে র্যালী, স্বেচ্ছায় রক্ত দান ও গরীব রোগীদেরকে ফ্রি চিকিৎসা সেবার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।