
সাউদার্ন মেডিকেল কলেজ কর্মচারী কল্যান পরিষদের শহীদ বেদিতে শ্রদ্ধাজ্ঞাপন ও বিজয় র্যালীর ছবি। বিজয় দিবস উপলক্ষে সাউদার্ন মেডিকেল কলেজ কর্মচারী কল্যান পরিষদের আলোচনা সভা ও বিজয় র্যালী মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে সাউদার্ন মেডিকেল কলেজ কর্মচারী কল্যান পরিষদ।
এসএমসিএইচ কর্মচারী কল্যান পরিষদের উদ্যোগে ১৬ ডিসেম্বর সকাল সকাল ৬.৩০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৪৯ তম বিজয় দিবস উৎযাপনের সূচনা করা হয়েছে। মেডিকেল কলেজ চত্বরে মহান বিজয় দিবস অনুষ্ঠানে এসএমসিএইচ কর্মচারী কল্যান পরিষদের সভাপতি মোহাম্মদ হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ জয়ব্রত দাশ।
বিশেষ অতিথি ছিলেন হাসপাতাল পরিচালক ডাঃ আবু মনছুর মোঃ দিদারুল আলম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি ডাঃ হোসাইন আহাম্মদ, ডাঃ অধ্যাপক ঝুলন দাশ শর্মা, অধ্যাপক ডাঃ ধনঞ্জয় মজুমদার, সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আতিকুলি ইসলাম চৌধুরী, ডাঃ দেওয়ান আসাদ উল্লাহ, ডাঃ শুভ সাবেরী, ডাঃ এএসএম সাইফুদ্দিন নাহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃজয়ব্রত দাশ বলেন, দীর্ঘ নয়মাস মুক্তিযুদ্ধের পর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন আজ। আজ মহান বিজয় দিবস।
এ দেশের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয়মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। মুক্তিযুদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই মহান বিজয়। এই মহান স্বাধীনতা।
আমাদের বিজয় আমাদের গৌরব। আমরা আজ সকল মুক্তিযুদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অনুষ্ঠানে শহীদ মুক্তিযুদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত ও তাঁদের অবদানের উপর আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল সদস্য।নগরীর গুরুত্বপূর্ন সড়কে বিজয় র্যালী এবং শহীদমিনারে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপনকালে বক্তব্য রাখেন এসএমসিএইচ কর্মচারী কল্যান পরিষদের সাধারণ সম্পাদক রাজু দে ,সহসভাপতি আলী আকবর,সিনিয়র সহ সভাপতি সুজন শর্মা অর্থ-সম্পাদক মোঃ ইকবাল , যুগ্ন সম্পাদক শিমুল দত্ত ,মোঃ ফোরকান মোঃ হামীদ সহ প্রমুখ।