বিজয় কুমার, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সাঘাটায় সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল অনুমান ১০ঘটিকার সময় বজ্রপাতে মজনু মিয়া (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার যাদুরতাইড় গ্রামের সামছু হকের ছেলে। মজনু বিলে মাছ ধরতে গেলে সেখানে বজ্রপাতে তার শরীরের পিছনের অংশ ঝলসে যায় এবং পানিতে অজ্ঞান হয়ে পড়ে। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মজনু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।