কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বৈরী আবহাওয়া উপেক্ষা করে ২০দলীয় ঐক্যজোট ও ঐক্যফ্রন্ট এর মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর সমর্থনে মিছিল বের করেছে বান্দরবান জেলা বিএনপির। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং ও সাধারন সম্পাদক জাবেদ রেজা।
আজ মঙ্গলবার বিকেলে শহরের জর্জ কোর্ট সামনে থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় ধানের চারা হাতে নিয়ে জেরীর সমর্থনে স্লোগান দিতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।
এসময় মিছিলের উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন তুষার, সাংগঠনিক সম্পাদক মং শৈ ম্রাই,বিএনপির নেতা চনুমং মারমা সহ পৌর বিএনপি, উপজেলা বিএনপি, জেলা যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল সহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারন সম্পাদক জাবেদ রেজা ধানের শীষের প্রার্থী সাচিংপ্রুু জেরীর প্রতি অভিমান ও অভিযোগ করে বলেন, আমাদের ধানের শীষের প্রার্থী সাড়া না দেওয়া স্বত্বেও আমার মিছিল ও গণসংযোগ করেছি। তাছাড়াও আমাদের নির্দেশে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থীকে বিজয় করতে সাতটি উপজেলায় নির্বাচনী প্রচারণায় ভোটের মাঠে নেমেছে নেতাকর্মীরা।
তিনি আরো বলেন, বিএনপিতে বিভক্তি থাকলেও আসন্ন একাদশ নির্বাচনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির, গণতন্ত্র পুনরুদ্ধার,ঘুম হত্যাসহ বিভিন্ন ইস্যুতে ধানের শীষের জয় ছাড়া কোন বিকল্প নেই। তাই আমার ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে দলীয় প্রতীকের নিশ্চিত করতে ভোটের মাঠে কাজ করে যাচ্ছি।