Saturday, August 15

সাটুরিয়ায় ঘরে ঢুকে মা-ছেলেকে হত্যা

0

সাটুরিয়ায় থেকে বৃহস্পতিবার সকালে প্রবাসীর স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরআগে বুধবার দিবাগত রাতের কোনো এক সময় ছুরিকাঘাত তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- উপজেলার উত্তর কাউন্নারা গ্রামের সৌদি প্রবাসী মজনু মিয়ার স্ত্রী পারভীন বেগম (২৬) ও ছেলে নূর মোহাম্মদ (৬)।

নিহতের পারিবারিক সূত্র জানায়, সকালে পরিবারের অন্য সদস্যরা রুমে তাদের দুইজনের মরদেহ দেখতে পান। তাদের দুইজনের শরীরেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ওসি মতিউর রহমান জানান, বুধবার রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়েছে। তাদের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.