সাতকানিয়া পৌরসভা কার্যালয় মাঠে চট্টগ্রাম-১৫ আসনে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সমর্থনে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয় ২২ ডিসেম্বর সকাল দশটায়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, ড.আবু রেজা নদভীর সহধর্মিনী রিজিয়া রেজা চৌধুরী।
সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে ও ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক ভোলার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও যুবলীগের আহবায়ক সাইদুল রহমান দুলাল, সাবেক চেয়ারম্যান লায়ন ওসমান গণি চৌধুরী, প্যানেল মেয়র এ কে এম মোরশেদ, ওয়ার্ড কাউন্সিলর এনামুল কবির, মোহাম্মদ আলী, সাইফুদ্দীন দুলাল, মহিলা ওয়ার্ড কাউন্সিলর শিকুআরা বেগম, হাসিনা আক্তার, পৌর আওয়ামীলীগ নেতা আবদুল গনি, গোলাম ফারুক রুবেল রাজ, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, মোজাম্মেল হক লিটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ জুনাঈদ, ছাত্রলীগ নেতা মোঃ ইদ্রিছ, স্বেচ্ছাসেবকলীগ নেতা নেজাম উদ্দীন, সাতকানিয়া লোহাগাড়া মহিলা উন্নয়ন ফোরাম এর সাধারন সম্পাদক নার্গিস আক্তার মুন্নি, নারীনেত্রী হামিদা বেগম, সাতকানিয়া কলেজ ছাত্রলীগ নেতা মোঃ জাহেদুল ইসলাম, রকিবুল হক দিপু প্রমুখ।
বক্তব্যে নদভীপত্নী রিজিয়া রেজা চৌধুরী বলেন, অতীতের সকল গস্নানী ধূয়ে মুছে সাতকানিয়া লোহাগাড়ার নারী-পুুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতার মাঝে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের পক্ষে নৌকার সমর্থনে যে অভূতপূর্ব জোয়ারের সৃষ্টি হয়েছে তা রুখবার সাধ্য কারো নেই। ধর্মীয় সেন্টিমেন্টের অপব্যবহার করে ভোটারদের, বিশেষ করে মহিলা ভোটারদের বিভ্রান্ত করার দিন শেষ উল্লেখ করে মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন, ড. আবু রেজা নদভী এমপি কেবল একজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিই নন; উঁচু মাপের আলেমেদ্বীন ও আন্তর্জাতিক ইসলামিক স্কলারও। তিনি আগামী ৩০ ডিসেম্বর এলাকার উন্নয়নের স্বার্থে শান্তি ও সমৃদ্ধির প্রতীক নৌকা মার্কায় ভোট প্রদানের আহবান জানান।
সমাবেশ শেষে মিসেস রিজিয়া রেজা চৌধুরী সাতকানিয়া পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।