Thursday, August 20

সাতক্ষীরায় পলিটেকনিক কলেজ শিক্ষকদের অবিরাম কর্মবিরতি

0

সাতক্ষীরায় পলিটেকনিক কলেজ শিক্ষকরা দ্বিতীয় শিফটের পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদে ও উনিশ মাসের বকেয়া বেতনভাতার দাবিতে  অবিরাম কর্মবিরতি শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় শিক্ষক সমিতির দেয়া কর্মসূচি অনুযায়ী এই বিরতি চলছে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ মাকসুদুর রহমান। আগামীকাল বুধবার নিজ নিজ কলেজে অবস্থান ধর্মঘটসহ লাগাতার কর্মসূচি পালন করবেন বলেও ঘোষণা দিয়েছেন।

এদিকে শিক্ষকদের অবিরাম কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাসে ফিরে আসার দাবিতে সাতক্ষীরায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন সাতক্ষীরা পলিটেকনিক কলেজছাত্ররা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.