Tuesday, September 22

সাদার্ন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিভাগের পিয়ার রিভিউ কার্যক্রম

0

সাদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের(আইকিউএসি) উদ্যোগে তিন দিনব্যাপী পিয়ার রিভিউ(পিআর) কার্যক্রম আজ সোমবার শেষ হয়েছে। গত শনিবার থেকে এ কার্যক্রম শুরু হয় । কম্পিউটার সায়েন্স বিভাগে বিদেশি বিশেষজ্ঞসহ পিয়ার রিভিউ কমিটির সদস্যরা হলেন ভারতের কুরুক্ষেত্র ইউনিভার্সিটির লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. আজমির সিং মালিক ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটির আইকিউসি’র পরিচালক প্রফেসর ড. এ.কে,এম সাইফুদ্দীন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ অছিয়র রহমান । পিআর সদস্যবৃন্দ উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, আইকিউএসি’র পরিচালক প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী, ডিন, রেজিস্ট্রার ও বিভাগীয় শিক্ষকবৃন্দের সাথে মিলিত হন।
তিন দিনব্যাপী পিয়ার রিভিউ তে এসএ রিপোর্ট উপস্থাপন, স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন, এসএ কমিটির সদস্য, ডিন, বর্তমান শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা, কর্মচারী, একাডেমিক ও নন একাডেমিক স্টাফদের সাথে আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের আওতায় উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিভাগে এ কার্যক্রম চলছে। বিভিন্ন্ প্রতিষ্ঠান থেকে আগত পিয়ার রিভিউ কমিটির সদস্যরা সাদার্ন ইউনিভার্সিটির কাজে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.