
আমন্ত্রিত অতিথিদের সাথে কর্মশালায় অংশগ্রহণকারি শিক্ষার্থীরা।
সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে এবং রোটারি ক্লাব চট্টগ্রাম এর সহযোগিতায় “কার্যকর দলগঠন”(ঊভভবপঃরাব ঞবধসনঁরষফরহম) বিষয়ক কর্মশালা সম্প্রতি নগরীর শাহীন গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুিষ্ঠত হয়েছে। একাডেমিক কোর্সের অংশ হিসেবে এমবিএ শিক্ষার্থীদের অর্গানিজেশনাল ডেভেলপমেন্ট বিষয়ে জ্ঞানকে সমৃদ্ধকরণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে এ কর্মশালায় আযোজন করা হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো’র কর্মকর্তা ড. কাজী গোলাম ফারুক এবং সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. ইসরাত জাহান ও প্রফেসর হাসিনা জাকারিয়া।
অতিথির বক্তব্যে প্রফেসর ড. ইসরাত জাহান বলেন, কোন প্রতিষ্ঠানের সফলতার মূল ভিত্তি হচ্ছে টিম ওয়ার্ক। আমরা যদি দলবদ্ধ হয়ে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে কাজ করি তাহলে সফলতা আসবে। কার্যকর দলগঠন ছাড়া কাজের গতিশীলতা আসে না। তাই দলগঠনের মাধ্যমে দক্ষ নেতৃত্বে অর্পিত কাজের সমন্বয় করে লক্ষ্যে এগিয়ে যেতে হবে। কর্মক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ বিষয়, কার্যকর দলগঠনের মাধ্যমে একটি প্রতিষ্ঠানে পারস্পরিক যোগাযোগ তৈরি হয়।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদার পরিকল্পনায় ও তত্ত্বাবধানে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় এমবিএ’র ৬০ জন শিক্ষার্থী অংশ নেন। এতে প্রশিক্ষকরা দলগঠনের বিভিন্ন ইস্যু যেমন দল তৈরির পদ্ধতি ও চর্চা, প্রতিষ্ঠানে দলগত কাজের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে বিশদভাবে আলোচনা করেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।