সাদার্ন ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগে স্প্রিং সেমিস্টার-২০২০ এর প্রথম ধাপের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটি-www.southern.edu.bd এ দেওয়া আছে। সম্প্রতি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন বিভাগের ভর্তি সংশ্লিষ্ট কমিটি। ওয়েবসাইট থেকে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে।
উল্লেখ্য,সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের স্প্রিং সেমিস্টার-২০২০ এর দ্বিতীয় ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত হবে।