Saturday, September 26

সাদার্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে আইকিউএসি’র পিয়ার রিভিউ কার্যক্রম

0

সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের(আইকিউএসি) উদ্যোগে তিন দিনব্যাপী পিয়ার রিভিউ(পিআর) কার্যক্রম আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এ কার্যক্রম চলবে। এর আগে সিভিল ইঞ্জিনিয়ারিং ও আইন বিভাগ পিয়ার রিভিউ কার্যক্রম শেষ করে। ব্যবসায় প্রশাসন বিভাগে একজন বিদেশি বিশেষজ্ঞসহ পিয়ার রিভিউ কমিটির সদস্যরা হলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. মো. খালেদ, ভারতের ওসমানিয়া ইউনিভার্সিটির প্রফেসর রমেশ ভেমোগান্তি ও রাজশাহী ইউনিভাসির্টির প্রফেসর ড. এ এইচ এম জিয়াউল হক। পিআর সদস্যবৃন্দ উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ ও আইকিউএসি’র পরিচালক প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরীর সাথে এক আলোচনা সভায় মিলিত হন।
গত ২৬ থেকে ২৮ ডিসেম্বর, ২০১৭ এ সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি, ২০১৮ এ আইন বিভাগ পিয়ার রিভিউ কার্যক্রম শেষ করে বিভাগীয় প্রধানগণ আইকিউএসি’র পরিচালক এর হাতে প্রতিবেদন হাস্তান্তর করেন। সিভিল ইঞ্জিনিয়ারিং ও আইন বিভাগে পিয়ার রিভিউ কমিটির সদস্যরা ছিলেন ভারতের ওসমানিয়া ইউনিভার্সিটি প্রফেসর রমেশ ভেমোগান্তি, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রেজাউল করিম ও প্রফেসর ড. মঞ্জুর হোসেন, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল আওয়াল বিশ্বাস এবং চবির আইন বিভাগের প্রফেসর মোরশেদ মাহমুদ খান।
তিন দিনব্যাপী পিয়ার রিভিউ তে এসএ রিপোর্ট উপস্থাপন, এসএ কমিটির সদস্য, ডিন, বর্তমান শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা, কর্মচারী, একাডেমিক স্টাফদের সাথে আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিভিন্ন্ প্রতিষ্ঠান থেকে আগত পিয়ার রিভিউ কমিটির সদস্যরা সাদার্ন ইউনিভার্সিটির কাজে ভূয়সী প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেন ।
ছবির ক্যাপশানঃ বিভিন্ন্ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত পিয়ার রিভিউ কমিটির সদস্যবৃন্দ’র সাথে উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফাসহ অন্যান্যরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.