Friday, November 13

সাদার্ন ইউনিভার্সিটিতে “শেয়ারিং দ্যা প্রোগ্রাম সেল্ফ এসেসমেন্ট রেজাল্টস” বিষয়ক কর্মশালা

0

রিপোর্টার, কাজী মাহাদী কবির : সাদার্ন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে “শেয়ারিং দ্যা প্রোগ্রাম সেল্ফ এসেসমেন্ট রেজাল্টস” বিষয়ক কর্মশালা সম্প্রতি ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের আওতায় উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা। আরও উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম.আলী আশরাফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামান, আইকিউএসি’র পরিচালক প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী, ইইই বিভাগের সেল্ফ এসেসমেন্ট (এসএ) কমিটির প্রধান প্রফেসর আহমদ হোসেন, রেজিস্ট্রার ড. মোজাম্মেল হক, ইইই বিভাগের প্রধান হেদায়েত উল্লাহ এবং সেল্ফ এসেসমেন্ট কমিটির সদস্যবৃন্দসহ ইইই বিভাগের সকল শিক্ষক।

কর্মশালার প্রথম সেশনে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন প্রভাষক আতিকুর রহমান। পরবর্তী সেশনে ইইই বিভাগের প্রভাষক মোহাম্মদ মোরশেদ আলম, কাজী সামিরা, শাহীন মাহমুদ এবং আতিকুর রহমান সম্মিলিতভাবে বিভাগের সেল্ফ এসেসমেন্ট প্রসেস রেজাল্টস এর যাবতীয় কার্যক্রম সমূহ তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে প্রফেসর আহমদ হোসেন সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। পরে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.