Sunday, August 23

সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বেঙ্গল স্যাক কর্পোরেশন পরিদর্শন

0

বেঙ্গল স্যাক কর্পোরেশন লিমিটেড’র কর্মকর্তাদের হাতে সাদার্ন ইউনিভার্সিটির শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা।

সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের এমবিএ ফাইনাল সেমিস্টার শিক্ষার্থীরা সম্প্রতি টি.কে গ্রুপের প্রতিষ্ঠান বেঙ্গল স্যাক কর্পোরেশন লিমিটেড পরিদর্শন করেছেন । মূলত ইউনিভার্সিটি থেকে অর্জিত শিক্ষাকে কিভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায় এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা অর্জনে এ সফরের আয়োজন করা হয়।
একাডেমিক কোর্সের অংশ হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের এমবিএ ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থীরা নগরীর খাতুনগঞ্জে অবস্থিত বেঙ্গল স্যাক কর্পোরেশন লিমিটেড পরিদর্শন করেন ।

এ সময় শিক্ষার্থীদেরকে কারখানার উৎপাদনের ধাপ, বর্জ্য ব্যবস্থাপনা, কারখানার রক্ষণাবেক্ষন, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে ধারণা দেন এজিএম(কারখানা) প্রবীর চন্দ্র সিকদার ও ডিজিএম(অর্থ ও হিসাব) মোহাম্মদ হেলাল উদ্দিন ।

এসময় শিক্ষার্থীরা কারখানার উৎপাদন ও ডিস্ট্রিবিউশান পুরো প্রক্রিয়াটি সরাসরি প্রত্যক্ষ করেন। ব্যস্ত সময়ের মাঝেও সময় দেওয়ায় তাঁদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক সি.এম আতিকুর রহমান ও মো. গাফফার হোসেন শাহ’র সার্বিক তত্ত¡াবধান ও পরিকল্পনায় এ সফরে এমবিএ ফাইনাল সেমিস্টারের ১৫ জন শিক্ষার্থী অংশ নেন। পরে বেঙ্গল স্যাক কর্পোরেশন লিমিটেড’র কর্মকর্তাদের হাতে সাদার্ন ইউনিভার্সিটির শুভেচ্ছা স্মারক তুলে দেন শিক্ষক-শিক্ষার্থীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.