Saturday, September 12

সাদার্ন ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিদায় অনুষ্ঠান

0

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রাজুয়েট শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট’র(আইইবি) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রো-ভিসি ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ইঞ্জিনিয়ার আলী আশরাফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) ভিসি ও আইইবি’র চট্টগ্রাম সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রফিকুল আলম । আরও উপস্থিত ছিলেন সাদার্ন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, আইইবি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার মনজুর মোরশেদ, আইইবি’র একাডেমিক ও ইন্টারন্যাশনাল’র অ্যাফেয়ারর্স’র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক মঞ্জু, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন ও উপদেষ্টা, সাংবাদিক, আমন্ত্রিত অতিথি ও শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রফিকুল আলম বলেন, দেশের উচ্চ শিক্ষার প্রসারে ও শিক্ষিতের হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো । যদি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হতো তাহলে অনেকে উচ্চ শিক্ষা থেকে বি ত থাকতো। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার মান কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়েও ভালো। আগামীতে দেশের অগ্রগতি ও উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সাদার্ন ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ যোগ্যতাবলে আইইবি’র অ্যাক্রেডিটেশন পেয়েছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে গুণগত মান অর্জন, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, আপডেটেড সিলেবাস, মানসম্মত ল্যাব, লাইব্রেরি ও শ্রেণিকক্ষ পরিচালনার স্বীকৃতিস্বরূপ এই অর্জন। যারা গ্রাজুয়েট হলে, মনে রাখবে আজ থেকে তোমাদের কর্ম যুদ্ধ শুরু হলো। সঠিক শিক্ষা ও প্রযু্িক্তর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে নিজেদের ক্যারিয়ারকে সমৃদ্ধ করবে এটাই প্রত্যাশা।
সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, বলেন, যে গুণগত শিক্ষার প্রতিশ্রæতি নিয়ে সাদার্ন ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছিল তা আজ বাস্তব রূপ নিয়েছে। সাদার্ন ইউনিভার্সিটির আটটি বিভাগ ইতোমধ্যে আইকিউএসি হেকেপ প্রজেক্টের পিয়ার রিভিউতে খুব ভালো মার্ক পেয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে বিদেশে নিজেদের ক্যারিয়ার গড়ে বাংলাদেশকে উজ্জ্বল করেছে। দেশকে এগিয়ে নিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন সিভিল ইঞ্জিনিয়াররাই। কারণ সিভিল ইঞ্জিনিয়ারদের নকশায় নির্মিত হয় একটি পরিকল্পিত দেশের অবকাঠামো। সুশিক্ষার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করে যাবে এটাই প্রত্যাশা করছি।
পরে আমন্ত্রিত অতিথিরা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রকাশনা ম্যাগাজিন অ্যাংকর-২০১৮ এর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানের সভাপতি প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার আলী আশরাফ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীাত ভোজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.