ন্যাশনাল নিউজ ডেস্ক: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে সাদার্ন ইউনিভার্সিটির সপ্তাহ ব্যাপী ইনডোর গেমস প্রতিযোগিতার চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে।
আজ রোববার চতুর্থ দিনের খেলায় দাবা ও টেবিল টেনিস এ শিক্ষক ক্যাটাগরিতে মোট চার জন প্রতিযোগী ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন।
দাবায় ফাইনালে ওঠেছেন ব্যবসায় প্রশাসন বিভাগের সাজ্জাদ হোসেন ও ফার্মাসি বিভাগের কামরুল হাসান।
টেবিল টেনিসে কম্পিউটার সায়েন্স বিভাগের প্রিয়ম চৌধুরী ও ইসিই বিভাগের ড. আরিফ সোবহান ভূঁইয়া।
ইনডোর গেমস এ দাবা, ক্যারম ও টেবিল টেনিসসহ মোট সাতটি ইভেন্টে শিক্ষক, কর্মকর্তা , কর্মচারী ও শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক প্রতিযোগী বিভিন্ন খেলায় অংশ নিচ্ছে ।