Tuesday, September 15

সাদার্ন ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগে কবিতা পাঠের আসর

0

সার্দান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দের সাথে কালচারাল ফোরাম’র সদস্যরা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সার্দান ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের কালচারাল ফোরাম’র উদ্যোগে আয়োজন করা হলো কবিতা পাঠের আসর। সম্প্রতি ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান প্রফেসর ড. মঈনুদ্দীন আহমদ খান। আরও উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ জালাল উদ্দীন আল আযহারী, প্রভাষক মুহাম্মদ আলাউদ্দীন ও মুহাম্মদ মহিউদ্দীনসহ কালচারাল ফোরাম’র সদস্যরা।
কবিতা পেেঠর আসরে প্রিয় কবির কবিতা সংকলন থেকে সাম্যবাদী, দারিদ্র্য, মোহররম, বিদ্রোহী, কাÐারী হুশিয়ার, আজ সৃষ্টি-সুখের উল্লাসে, উমর ফারুক, খেয়া-পারের তরণী ও মানুষসহ বিখ্যাত কবিতাগুলো আবৃত্তি করেন কালচারাল ফোরাম’র সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসাধারণ প্রতিভাবান কবি কাজী নজরুল ইসলাম লেখনি দিয়ে বাংলা ভাষাকে করেছেন সমৃদ্ধ। তিনি বিদ্রোহী কবি হিসেবে আরও বেশি পরিচিত। অন্যায়ের বিরুদ্ধে তাঁর লেখা জ্বালাময়ী গান ও কবিতা মানুষকে করেছে অধিকার আদায়ে সোচ্চার। বাংলা ভাষার এই দিকপাল প্রভিভাকে বিকশিত করেছেন সর্বক্ষেত্রে। আমাদের উচিৎ এই জাতীয় কবিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর অবদানকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.