Monday, September 14

সাদার্ন ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের এলামনাই এসোশিয়েশনের যাত্রা শুরু

0

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকদের সাথে ২১তম ব্যাচের শিক্ষার্থীরা।

সার্দান ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের এলামনাই এসোসিয়েশন ২১তম ব্যাচ যাত্রা শুরু করেছে। সম্প্রতি স্নাতকোত্তর ২১তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ইউনিভার্সিটির মেহেদীবাগ ক্যাম্পাসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ এসোসিয়েশনের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান প্রফেসর ড. মঈনুদ্দীন আহমদ খান । আরও উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ জালাল উদ্দীন আল আযহারী, প্রভাষক মুহাম্মদ আলাউদ্দীন ও মুহাম্মদ মহিউদ্দীনসহ ২১তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীরা।
প্রধান অতিথি প্রফেসর ড. মঈনুদ্দীন আহমদ খান বলেন, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সমাজের এই মৌলিক স্তম্ভগুলি সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজন নৈতিকতা, আর এই নৈতিকতার নির্ণায়ক হচ্ছে ধর্ম। কোন সমাজে যখন এই পাঁচটি উপাদান সমন্বিত ও সঠিক ভাবে কাজ করে তখন সেই সমাজ হয় মানবিক সমাজ এবং পূর্ণাঙ্গ সমাজ। অন্যথায় সমাজ ব্যবস্থা অপূর্ণাঙ্গ থেকে যায়।
তিনি আরও বলেন, আমি অত্যন্ত আনন্দিত ইসলামিক স্টাডিজ বিভাগের এলামনাই এসোসিয়েশনের কার্যক্রম শুরু হয়েছে। আমার বিশ্বাস এ ধরনের উপলক্ষ পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সাদার্ন ইউনিভার্সিটির সাথে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের যোগাযোগের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে ২১তম ব্যাচের উদ্যোগে প্রকাশিত স্মরণিকা “রিমেম্বার” এর মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে বিভাগীয় প্রধান প্রফেসর ড. মঈনুদ্দীন আহমদ খান এর হাতে ২১তম ব্যাচের স্মারক ক্রেস্ট তুলে দেন নব গঠিত এলামনাই এসোসিয়েশন’র সদস্যরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.