সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ৬০তম ট্রাস্টি বোর্ডের সভা সম্প্রতি স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ট্রাস্ট ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী ও আলহাজ্ব শফিক উদ্দিন, ট্রাস্ট্্ির বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সালাম এবং প্রফেসর ড. ইসরাত জাহান।
সভার কার্যবিবরনী ও ইউনিভার্সিটির সার্বিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান। মূল আলোচনায় গত সভার গৃহিত প্রদক্ষেপ ও প্রস্তাবনার অনুমোদন,স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর, শিক্ষার্থীদের যাতায়াতে পরিবহন সুবিধা, ইউনিভার্সিটির আধুনিকায়নে সার্বিক মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে স্থায়ী ক্যাম্পাসের অগ্রগতি ও উন্নয়নের ধারাবাহিকতা আরও সাফল্যের পথে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলেই।