Monday, September 14

সাদার্ন ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আইইবি’র অ্যাক্রেডিটেশন লাভ

0

উচ্চ শিক্ষার ক্ষেত্রে গুণগত মান অর্জন, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, আপডেটেড সিলেবাস, মানসম্মত ল্যাব, লাইব্রেরি ও শ্রেণিকক্ষ পরিচালনার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামে এই প্রথম ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) কর্তৃক অ্যাক্রেডিটেশন পেল সাদার্ন ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

গত ৩ আগস্ট অনুষ্ঠিত আইইবি’র ৬০৫তম সেন্ট্রাল কাউন্সিলের সভায় এ অনুমোদন দেওয়া হয়। এই সনদ অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের স্নাতকধারীরা পেশাদার প্রকৌশলী হিসেবে স্বীকৃতির জন্য আইইবিতে আবেদন করতে পারবেন।

এদিকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, সাদার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান এবং উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.