সাদুল্যাপুরে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতির সঙ্গে মতবিনিময়

0

বিজয় কুমার, গাইবান্ধা থেকেঃ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের সঙ্গে সাদুল্যাপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাদুল্যাপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান সোহেল, সহ-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ, কোষাধ্যক্ষ খোরশেদ আলম, সাংবাদিক তাজুল ইসলাম রেজা, মাহমুদুল হক মিলন ও তোফায়েল হোসেন জাকির সহ আরও অনেকে।
সভায় সাংবাদিকদের দক্ষতা ও মানোন্নয়নে নানাবিধ আলোচনা করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.