Saturday, November 14

সাদুল্যাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুরে বিলের পানিতে ডুবে সিহাব (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর গ্রামের ইসলাম মিয়ার পুত্র ও মীরপুর উদয়ন শিশু নিকেতন ও প্রি-ক্যাডেট স্কুলের নার্সারীর ছাত্র। গতকাল পারিবারিক কবরস্থানে সিহাবের লাশ দাফন করা হয়।
শিশু সিহাবের পিতা ইসলাম মিয়া জানান, সিহাব মিয়া তার সঙ্গীদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পানিতে ডুবে যাওয়ার আশংকায় বাড়ির পার্শ্বের বিলে খোঁজা-খুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে তার ডুবন্ত লাশ পাওয়া যায়। অবশেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.