সাদুল্লাপুরে করোনা সংক্রমণ রোধে সুরক্ষা সামগ্রী দিলো ‘চেষ্টা’

0

মো:শামসুর রহমান হৃদয়, গাইবান্ধা প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন স্থানে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চেষ্টা’।

বৃহস্পতিবার (২৫ জুন) সাদুল্লাপুর উপজেলাধীন কিশামত শেরপুর ‘চেষ্টা’ সংগঠন কার্যালয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, চেষ্টা’র প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক ও সাবেক সাংবাদিক নেতা অধ্যক্ষ আমিরুল মোমিনিন সাগর, সাদুল্লাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক, সাংবাদিক তোফায়েল হোসেন জাকির, ছোলাইমান সরকার, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আব্দুল মতিন মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামিউল আহমেদ ফারুক, কালীপদ সরকার, নুরহাসান রতন, শোকন মিয়া, চেষ্টা সদস্য আখিমুজ্জামান সিবন, গোলাম সরওয়ার লিটন প্রমূখ। এতে সাদুল্লাপুর উপজেলা শহরের বিভিন্ন স্থানে ও কিশামত শেরপুরে সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক, হ্যাণ্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়।

চেষ্টা’র প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক ও সাবেক সাংবাদিক নেতা অধ্যক্ষ আমিরুল মোমিনিন সাগর বলেন, সেচ্ছাসেবী সংগঠন চেষ্টা দীর্ঘদিন ধরে সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। যা চলমান থাকবে।

Attachments area

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.