Saturday, August 1

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার

0

মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেন,সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জানান, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

মাইনুল হাসান আরও জানান, নিউমার্কেট থানার একটি মামলায় আজ বিকালে তাদের গ্রেফতার করা হয়।কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমানের আজ গ্রেফতার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ৫ শতাধিক প্রাণহানির ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মঙ্গলবার একটি হত্যা মামলাও দায়ের হয়েছে। শেখ হাসিনা ও সাবেক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনকে আসামি করা হয়েছে এ মামলায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.