Saturday, August 22

সাবেক চেয়ারম্যান পুত্রের হামলায় গরুতর আহত এক বৃদ্ধ

0

 নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ছেলে প্রিন্স এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছে।

গত ২১ মার্চ সকাল অনুমানিক ৮টা এর সময় ভাড়রা কাচারির ঝাড়ুদার বয়স্ক মো. জহির উদ্দিন মিয়া একই গ্রামের সাবেক চেয়ারম্যান মো. কদ্দুস মিয়া এর পুকুরের পাড়ে নিজের জমির আগাছা পরিস্কার করে বিশ্রাম নেয়ার সময় সাবেক চেয়ারম্যানের ছেলে প্রিন্স অতর্কিতে এসে মোটা বাশ দিয়ে এলোপাতাড়ি ভাবে পেটাতে থাকে। বৃদ্ধের চিৎকারে লোকজন এসে পড়লে প্রিন্স পালিয়ে যায়।

পরে তাকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে স্বজনরা টাঙ্গাইল সদর হাসপাতালের নিয়ে যায়। আহতের অবস্থা আশংকা জনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার পূর্ণাঙ্গ চিকিৎসা না দিতে পেরে উন্নত চিকিৎসার জন্য ছাড়পত্র দেন।

সরেজমিনে দেখা যায় জহির মিয়ার এক হাত ভেঙ্গে গিয়েছে। তার পরিবার সাংবাদিকদের জানান, বুকের হাড়, কিডনি, মাথা সহ বিভিন্ন স্থানে আঘাতে ফলে আজ সে ঠিকমতো কথাও বলেতে পারছে না। বৃদ্ধ জহির আজ জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বিছানায় শুয়ে।

এলাকাবাসী ও আহতের পরিবার বলেন, প্রিন্স একটি মাদকাসক্ত ছেলে। বৃদ্ধ এই লোকটিকে বিনাকারণে মেরেছে। এর আগেও এরকম বেশকটি ঘটনা ঘটিয়েছে সে। গ্রামের লোকজন সবসময়ই তার সন্ত্রাসী কর্মকান্ডের জন্য আতংকে থাকে। কখন যে কাকে মারে! এমন সংশয়ে এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রিন্স এর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে। উক্ত হামলার ঘটনায় প্রিন্সকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা নাগরপুর থানার এসআই মোঃ শাহজাহান বলেন,আসামি প্রিন্সকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.