Monday, September 7

সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের মৃত্যুবার্ষিকী আজ

0

উপমহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি সংসদ বনানীতে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও কোরআনখানির আয়োজন করেছে।

এর পর আগামী শুক্রবার বাদ আসর গুলশানে মরহুমের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া আইনজীবীদের বিভিন্ন সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান মরহুমের গৌরবোজ্জ্বল জীবনের ওপর আলোচনা সভার আয়োজন করেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.