Monday, September 21

সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিষয়ে রায় কাল

0

আপিল বিভাগের সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে দেওয়া চিঠির বৈধতা প্রশ্নে আগামীকাল মঙ্গলবার রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট।
আজ সোমবার প্রকাশিত কার্যতালিকায় দেখা গেছে, রায়ের জন্য বিষয়টি কাল দুপুর ২টার দিকে রাখা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৩১ অক্টোবর এ সংক্রান্ত রুলের শুনানি শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। এর ধারাবাহিকতায় ১৩ দিনের মাথায় বিষয়টি রায় ঘোষণার জন্য এল।

আদালতে নিয়োজিত সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ কাল রায়ের জন্য বিষয়টি তালিকায় থাকার কথা জানিয়েছেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের সম্পদের হিসাব চেয়ে ২০১০ সালে নোটিশ পাঠায় দুদক। দুদক সূত্র জানায়, জয়নুল আবেদীনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগের প্রাথমিক তদন্তে আয়ের সঙ্গে অর্জিত সম্পদ সামঞ্জস্যপূর্ণ নয় বলে তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.