সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির রিমান্ড আবেদন পুলিশের

0

শনিবার (১৪ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া রাজধানীর আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।এ বিষয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে রাজধানী উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার চার নম্বর এজাহারনামীয় আসামি হলেন জ্যোতি।এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র, ড. মো. সাজ্জাদ হোসেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.