সাভারের কাতালপুরে বজ্রপাতে ২জনের মৃত্যু“

0

সাভারের কাতলাপুর এলাকায় বজ্রপাতে দুজন মারা গেছেন। আহত চারজন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত দুজন হলেন মো. সোহাগ (২৫) ও আবুল হোসেন (২৮)। আহত ব্যক্তিরা হলেন রানা, সাইফুল, ভানু ও রনি। তাঁদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুজন ঘটনাস্থলে মারা যান। লাশ হাসপাতালে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.