Wednesday, September 16

সাভারে ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কা, নিহত ৩

0

সাভারে ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় এক প্রকৌশলীসহ ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
সোমবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এসএন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মীর আখতার গ্রুপের প্রকৌশলী জহুরুল ইসলাম (৫৫)। তার বাড়ি সিরাজঞ্জের খোকসা ইউনিয়নের ব্রাহ্মাণবাড়িয়া এলাকায়, একই এলাকার নুরুন্নবী এবং চালক খলিলুর রহমানের (৬৫) বাড়ি ময়মনসিংহে বলে জানা গেছে।

পুলিশ জানায়, মির আখতার গ্রুপের ডাবল পিকআপভ্যান করে সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন নিহত ওই তিন জন। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এসএন সিএনজি পাম্পের সামনে পৌঁছলে সামনে থাকা একটি ট্রাককে পেছনে থেকে সজোরে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যায় পিকআপভ্যানটি।

এসময় ঘটনাস্থলেই পিকআপভ্যানে থাকা মির আখতার গ্রুপের ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম (৫৫), ড্রাইভার খলিলুর রহমান (৬৫) ও নুরন্নবী নামের একজনসহ মোট তিন জন মারা যান।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ও মহাসড়কের যানচলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই আজগর আলী বলেন, নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.