Monday, August 17

সাভারে স্কুলছাত্রীসহ দুজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

0

সাভারে পৃথক স্থান থেকে এক স্কুলছাত্রীসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১১ জানুয়ারি) রাতে পৌর এলাকার মজিদপুর থেকে স্কুলছাত্রী শামিমা আক্তার (১৭) ও জামসিং মহল্লা থেকে সাইফুল ইসলাম মনির (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শামিমা বগুড়ার ভোক্তাছিরা চাল নওদা গ্রামের মৃত শামসুল হকের মেয়ে। সে সাভারের মজিদপুর এলাকার ইমরানের বাড়িতে তার মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতো। স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল সে। ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম।

প্রেমঘটিত ব্যাপারে শামিমা আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান এসআই সামিউল।

এদিকে, একই রাতে রেডিও কলোনি জামসিং এলাকার জাকির হোসেনের বাড়ি থেকে সাইফুল ইসলাম মনির নামের এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বরিশালের মুলাদী উপজেলার চর কমিশনার গ্রামের ফরিদ ব্যপারীর ছেলে।

বাড়ির মালিকের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে নিহতের কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় মনিরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।
তবে এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন এসআই মনিরুজ্জামান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.