Monday, August 24

সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে‘এক দোকানে এক ক্রেতা’ হাটের উদ্বোধন

0

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে‘এক দোকানে এক ক্রেতা’ হাটের উদ্বোধন করা হয়েছে। সামাজিক দূরত্ব মেনেই এ হাট বসবে। শেরে বাংলা ডিগ্রী কলেজ মাঠে সপ্তাহে’র শনি ও বুধবার মিলবে এ হাট। চলবে সকাল ৬ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। মঙ্গলবার দুপুরে উপজেলাচিতলমারী নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

চিতলমারীউপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম জানান, সমাজের প্রান্তিক সবজি চাষি ও মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের কথা ভেবে এ হাটের উদ্বোধন করা হয়েছে। এ হাটের দোকান গুলো সামাজিক নিরাপত্তা মেনেই চলবে। প্রতিটি দোকান ১০ ফুট বাই ১০ ফুট। এক দোকান থেকে আরেক দোকানের দূরত্ব ২০ ফুট এবং এখানে এক দোকান একজনে পরিচালনা করবে। আর এক এক জন করে ক্রেতা আসবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.