Thursday, September 10

সারাদেশের ন্যায় যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি : সারাদেশের ন্যায় যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর মাজারে সকাল ১০টায় রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন ৪৯’বিজিবি ব্যাটালিয়ন। গার্ড অব অনার প্রদান করেন ৪৯’বিজিবি ব্যাটালিয়ন পরিচালক মোহাম্মদ আরিফুল হক।
এসময় উপস্থিত ছিলেন ৪৯’বিজিবি ব্যাটালিয়ন এডি মোহাম্মদ ফারুক, কাশিপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।
শ্রদ্ধাঞ্জলীর সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শাড়াতলা সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল হক, শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম মসিউর রহমান, বেনাপোল থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিমসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.